চুয়াডাঙ্গায় নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

দর্শনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেয়। পরে শিশুটি রাতে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। বুধবার শিশুটির মা থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে মোনতাজ আলীকে আটক করা হয়।
ওসি (তদন্ত) আরো জানান, আজ বৃহস্পতিবার আটক মোনতাজ আলীকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভিকটিম শিশুটির ডাক্তারী পরীক্ষাসহ আইনানুগ সকল পদক্ষেপ নেয়া হবে।
কোন মন্তব্য নেই