Header Ads

Header ADS

সরিষাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক বখাটে যুবক

 ২৫ অক্টোবর, ২০২০

 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

    

জামালপুরের সরিষাবাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিন মিয়া (২৩) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের মোকাদ্দেস আলীর বখাটে ছেলে রবিন মিযা প্রতিবেশী এক সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। গত বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে প্রতিবেশী ওই নারীর ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এসময় ওই নারী ডাক চিৎকার করলে রবিন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে বিষয়টি রবিনের পরিবারকে জানালে কোনো বিচার না পেয়ে সরিষাবাড়ী থানায় ধর্ষণের চেষ্টায় রবিনের বিরুদ্ধে অভিযোগ দেয় ওই নারী। আজ রবিবার দুপুরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রবিনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম কালের কণ্ঠকে রাতে জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।  


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.